News71.com
 Bangladesh
 12 Nov 18, 06:08 AM
 173           
 0
 12 Nov 18, 06:08 AM

বিএনপির সাবেক সংসদ সদস্য তানভীর সিদ্দিকীর বহিষ্কারাদেশ প্রত্যাহার।

বিএনপির সাবেক সংসদ সদস্য তানভীর সিদ্দিকীর বহিষ্কারাদেশ প্রত্যাহার।

নিউজ ডেস্কঃ দলের স্থায়ী ক‌মি‌টির সাবেক সদস্য চৌধুরী তান‌ভীর আহমেদ সি‌দ্দিকীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে বিএন‌পি। তাকে দলে ফেরানোর পাশাপাশি তার প্রাথমিক সদস্য পদও বহাল করা হয়েছে। গতকাল রবিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যায়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের বলেন,স্থায়ী কমিটির এ সিদ্ধান্ত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাকে জানিয়েছেন। তানভীর আহমেদ সিদ্দিকী বিএনপির প্রতিষ্ঠাকালীন কমিটির সদস্য। সর্বশেষ তিনি ২০১১ সালে বহিষ্কার হওয়ার আগে দলের স্থায়ী কমিটির সদস্য ছিলেন। ২০১১ সালে তার বড় ছেলে ইরাদ সিদ্দিকী অভিযোগ করেছিলেন,বিএনপি সমর্থন দেওয়ার বিনিময়ে খালেদা জিয়া তার কাছে অর্থ চেয়েছিলেন। পরে ওই অভিযোগকে কেন্দ্র করে স্থায়ী কমিটিসহ দলের সদস্যপদ হারান তানভীর সিদ্দিকী। তানভীর সিদ্দিকী গাজীপুর থেকে সংসদ সদস্য ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন