News71.com
 Bangladesh
 12 Nov 18, 04:51 AM
 191           
 0
 12 Nov 18, 04:51 AM

দেশের পরিস্থিতি নিয়ে আজ কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন বিএনপি নেতারা

দেশের পরিস্থিতি নিয়ে আজ কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন বিএনপি নেতারা

নিউজ ডেস্কঃ কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাবেন বিএনপি নেতারা। আজ সোমবার বিকাল ৩টায় পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে তারা বেগম জিয়ার সঙ্গে দেখা করতে যাবেন বলে জানা গেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির তিন সদস্য খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। তারা হলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ ও ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গতকাল রবিবার রাতে স্থায়ী কমিটির বৈঠকে আজ কারাবন্দি খালেদা জিয়াকে অবহিত করার সিদ্ধান্ত নেন নীতিনির্ধারকরা। এর আগে বিএনপি মহাসচিবসহ আটজন স্থায়ী কমিটির সদস্য কারাবন্দি দলীয় প্রধানের সঙ্গে সাক্ষাৎ চেয়ে ৮ অক্টোবর সংশ্লিষ্টদের কাছে চিঠি দেয় বিএনপি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন