News71.com
 Bangladesh
 11 Nov 18, 12:57 PM
 171           
 0
 11 Nov 18, 12:57 PM

মনোনয়ন ফরম কেনা-জমার সময় আরও একদিন বাড়লো আওয়ামী লীগ

মনোনয়ন ফরম কেনা-জমার সময় আরও একদিন বাড়লো আওয়ামী লীগ

নিউজ ডেস্কঃ একদিন সময় বাড়ছে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহের। নতুন সময় অনুযায়ী সোমবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দলীয় ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন নির্বাচনে অংশগ্রহণেচ্ছুকরা। আজ রবিবার বিকেলে রাজধানীর অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল সোমবার (১২ নভেম্বর) সন্ধ্যা ছয়টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া হবে। আর ১৪ নভেম্বর (বুধবার) দিনভর মনোনয়ন সংগ্রহকারীদের সাক্ষাৎকার নেওয়া হবে। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে বলে জানান ওবায়দুল কাদের। উল্লেখ্য, ৯ নভেম্বর থেকে শুরু হয়েছে আওয়ামী লীগের দলীয় ফরম বিক্রি শুরু হয়। ১০ নভেম্বর (শনিবার) সন্ধ্যা পর্যন্ত প্রায় ৩ হাজার ২০০ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন