News71.com
 Bangladesh
 11 Nov 18, 12:36 PM
 131           
 0
 11 Nov 18, 12:36 PM

নৌকা প্রতীকে নির্বাচনে অংশগ্রহনকারী দলের তালিকা জমা দিলো আওয়ামী লীগ  

নৌকা প্রতীকে নির্বাচনে অংশগ্রহনকারী দলের তালিকা জমা দিলো আওয়ামী লীগ   

নিউজ ডেস্কঃ নৌকা প্রতীকে যেসব দল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট করবে, নির্বাচন কমিশনে (ইসি) সেই তালিকা জমা দিয়েছে আওয়ামী লীগ। দলটির সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদের কাছে এ তালিকা জমা দেন। তবে কোন কোন দল নৌকা প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করবে তা জানাতে তিনি অস্বীকৃতি জানিয়েছেন।

মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, নৌকা প্রতীকে কারা ভোট করবে আমরা সে তথ্য কমিশনে দিয়েছি। তবে দলগুলোর নাম বলতে আমি অথরিটি নই। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের একাধিক দল নির্বাচন কমিশনে আলাদা চিঠি দিয়ে নৌকা ও তাদের দলীয় প্রতীকে ভোট করতে কমিশনকে চিঠি দিয়েছে। নিবন্ধনহীন বাংলাদেশ জাসদও নৌকা প্রতীকে ভোট করতে চেয়ে এ ধরনের একটি চিঠি দিয়েছে নির্বাচন কমিশনে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন