News71.com
 Bangladesh
 11 Nov 18, 11:28 AM
 177           
 0
 11 Nov 18, 11:28 AM

তিনটি আসনে মনোনয়নপত্র কিনেছেন জাপা চেয়ারম্যান এরশাদ

তিনটি আসনে মনোনয়নপত্র কিনেছেন জাপা চেয়ারম্যান এরশাদ

নিউজ ডেস্কঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লড়াইয়ের জন্য মনোনয়নপত্র কিনেছেন পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। আজ রবিবার সকালে পার্টির কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি শুরু হলে এরশাদ ঢাকা-১৭, রংপুর-৩ ও সাতক্ষীরা-৪ আসনে মনোনয়নপত্র কেনেন। তার সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয়েছে বর্তমান সংসদের বিরোধীদলটির মনোনয়নপত্র বিক্রি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন