News71.com
 Bangladesh
 10 Nov 18, 05:26 PM
 257           
 0
 10 Nov 18, 05:26 PM

১২ নভেম্বর থেকে বিকল্পধারার মনোনয়ন ফরম বিতরণ শুরু

১২ নভেম্বর থেকে বিকল্পধারার মনোনয়ন ফরম বিতরণ শুরু

নিউজ ডেস্কঃ বিকল্পধারা বাংলাদেশ দলীয় প্রার্থী মনোনয়নের জন্য ফরম বিতরণ শুরু করবে ১২ নভেম্বর (সোমবার) সকাল ১০টা থেকে, চলবে ১৪ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফরম বিতরণ করা হবে। মনোনয়ন ফরমের মূল্য ১,০০০/- (এক হাজার) টাকা। তবে ফরম জমার দেওয়ার সময় ২০,০০০/- (বিশ হাজার) টাকা দিতে হবে। ১৫ ও ১৬ নভেম্বর মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা চলবে। বিকল্পধারার দফতর সম্পাদক ওয়াসিমুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। বিকল্পধারার বাড্ডা নির্বাচনী অফিসে সব নির্বাচনী কার্যক্রম চলবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন