News71.com
 Bangladesh
 10 Nov 18, 04:00 PM
 269           
 0
 10 Nov 18, 04:00 PM

আওয়ামী লীগে যোগ দিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নূর হোসেন মণ্ডল  

আওয়ামী লীগে যোগ দিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নূর হোসেন মণ্ডল   

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুল দিয়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য, রংপুরের পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য নূর হোসেন মণ্ডল আওয়ামী লীগে যোগ দিয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এসে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। এ সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে আগামী নির্বাচনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নূর হোসেন মণ্ডল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সংলাপে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছি, তবে জ্বালাও-পোড়াও করলে ক্ষমা নেই। ভোটার দেখে নয়, জনগণের জন্য উন্নয়ন করেছি। কোন আসনে জয়লাভ করেছি, কোথায় করিনি সব জায়গায় উন্নয়ন করেছি। এ সময় শহীদ নূর হোসেনকে স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। গণভবনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, কোটালিপাড়া ও রংপুরের পীরগঞ্জের আওয়ামী লীগের নেতারা দলীয় সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন