
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট থেকে সংসদ নির্বাচন করবে বলে জানিয়েছে জাতীয় পার্টি (জেপি)। আজ শনিবার সকালে দলটির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষ থেকে নির্বাচন কমিশনে এ সংক্রন্ত একটি চিঠি দেয়া হয়েছে। এর আগে গত দশম জাতীয় সংসদ নির্বাচনেও ১৪ দলীয় জোট থেকে নির্বাচন করে জাতীয় পার্টি (জেপি)। এজন্য তাকে পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। তবে ইসির কর্মকর্তারা জানান, আইন অনুযায়ী- কোনো দল জোটবদ্ধভাবে নির্বাচন করতে চাইলে জোটের প্রধান দলের মনোনীত ব্যক্তির স্বাক্ষরিত চিঠির মাধ্যমে ইসিকে জানাতে হবে।
গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসির জনসংযোগ শাখার পরিচালক (যুগ্ম সচিব) এস এম আসাদুজ্জামান জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবন্ধ হয়ে নির্বাচন করলে ১১ নভেম্বরের মধ্যে জানাতে হবে। এরপর আজ শনিবার তিনি বলেন, এই সময় আর বাড়ানো হবে না। গণ প্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী আর সময় বাড়নোর সুযোগ নেই।