News71.com
 Bangladesh
 10 Nov 18, 01:37 PM
 193           
 0
 10 Nov 18, 01:37 PM

সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন পেলে পদত্যাগ করবো॥অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম  

সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন পেলে পদত্যাগ করবো॥অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম   

নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ ২ টঙ্গীবাড়ী ও লৌহজং আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আজ শনিবার মনোনয়নপত্র কিনেনমাহবুবে আলম। এ বিষয়ে মাহবুবে আলম গণমাধ্যমকে জানান, মুন্সীগঞ্জ ২ আসনের জনগণ তাদের প্রার্থী হিসেবে আমাকে দেখতে চায়। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের জন্য কাজ করে এসেছি। তাদের পাশে থেকেছি। আজ শনিবার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মুন্সীগঞ্জ ২ টঙ্গীবাড়ী ও লৌহজং আসনের জন্য মনোনয়নপত্র কিনেছি।

 

আশা করছি আমি দলীয় মনোনয়ন পাবো। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার পদে থেকে নির্বাচনে অংশ নিতে আইনি কোন বাধ্যবাধকতা আছে কিনা? এমন প্রশ্নের জবাবে মাহবুবে আলম বলেন, এ পদে থেকে নির্বাচন করতে আইনি বাধা নেই। তবে আমি যদি মনোনয়ন পাই তাহলে কোনো ধরনের বিতর্কের উর্ধ্বে থাকতে অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করব। তবে এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। এবার আমি দলীয় মনোনয়ন পেলে মুন্সীগঞ্জ ২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হব বলে শতভাগ আশাবাদী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন