News71.com
 Bangladesh
 10 Nov 18, 12:43 PM
 185           
 0
 10 Nov 18, 12:43 PM

নির্বাচিত সরকারের অধীনেই জাতীয় সংসদ নির্বাচন চান জাপা চেয়ারম্যান এরশাদ  

নির্বাচিত সরকারের অধীনেই জাতীয় সংসদ নির্বাচন চান জাপা চেয়ারম্যান এরশাদ   

নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির কো চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, কোন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনেই জাতীয় পার্টি লেভেল প্লেইং ফিল্ড পায়নি। তাই আমরা নির্বাচিত সরকারের অধীনেই নির্বাচন চাই। আজ শনিবার সকালে রাজধানীর জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর শাখা আয়োজিত এক আলোচনা সভায় জিএম কাদের এ কথা বলেন। জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তৃতা করেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি,সুনীল শুভ রায়,মুজিবুল হক চুন্নু, মশিউর রহমান রাঙা।

জিএম কাদের বলেন,বিএনপি নির্বাচনে এলে কোন দলই এককভাবে নির্বাচন করবে না। তখন জাতীয় পার্টি মহাজোটে থেকে নির্বাচনে অংশ নেবে। তিনশো আসনেই নির্বাচনের প্রস্তুতি আছে জাতীয় পার্টির। জিএম কাদের আরো বলেন,১৯৮২ সালে বাধ্য হয়েই হুসেইন মুহম্মদ এরশাদকে ক্ষমতা গ্রহণ করতে হয়েছে। এরশাদের ৯ বছরের দেশ পরিচালনায় দেশের মানুষ সুশাসন,গণতন্ত্র এবং নিরাপত্তা পেয়েছিলেন। কিন্তু ৯০ সালের পর থেকে মানুষ আর গণতান্ত্রিক পরিবেশ ফিরে পায়নি। পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন,১৯৮৬ সালের নির্বাচনে সব দল অংশ নিলেও একটি দল অংশ নেয়নি,তারা ২০১৪ সালের নির্বাচনও বর্জন করেছিলো। এবারো নির্বাচনে আসবে কিনা তা বলা যাচ্ছে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন