News71.com
 Bangladesh
 10 Nov 18, 12:04 PM
 139           
 0
 10 Nov 18, 12:04 PM

মোহাম্মদপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ।।নিহত ২  

মোহাম্মদপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ।।নিহত ২   

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকার মোহাম্মদপুরে স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খানের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত এবং আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আজ শনিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, সংঘর্ষ চলাকালে নিজেদের পিকআপের নিচে চাপা পড়ে আরিফ এবং সুজন নামে দুইজন নিহত হন। অস্ত্রের আঘাতে রাসেল নামে আহত একজনের অবস্থা আশঙ্কাজনক।

আদাবর থানার ওসি কাওসার আহমেদ জানান, আওয়ামী লীগের দু'পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল। এখন পরিস্থিতি শান্ত আছে। আমরা সতর্কভাবে পরিস্থিতির ওপর নজরদারি চালাচ্ছি। সংঘর্ষ নিয়ে জাহাঙ্গীর কবির নানক কিংবা সাদেক খানের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন