News71.com
 Bangladesh
 10 Nov 18, 12:03 PM
 222           
 0
 10 Nov 18, 12:03 PM

১২ নভেম্বরের মধ্যে সকল সরকারি বিল পরিশোধ না করলে প্রার্থীতা বাতিল।।ইসি

১২ নভেম্বরের মধ্যে সকল সরকারি বিল পরিশোধ না করলে প্রার্থীতা বাতিল।।ইসি

নিউজ ডেস্কঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে হলে আগামী ১২ নভেম্বরের মধ্যে সরকারি টেলিফোন, বিদ্যুৎ, গ্যাস, পানিসহ অন্যান্য পরিষেবা বিল পরিশোধ করতে হবে। অন্যথায় সম্ভাব্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হবে। রিটার্নিং কর্মকর্তাদের এমন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শনিবার প্রার্থী হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা সংক্রান্ত এক নির্দেশনায় বলা হয়েছে- মনোনয়নপত্র জমা দেওয়ার সাত দিন আগে এসব বিল পরিশোধ করতে হবে। যেহেতু মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর। সে হিসেবে প্রার্থী হতে হলে ১২ নভেম্বরের মধ্যে এসব বিল পরিশোধ করতে হবে।

নির্দেশনায় আরো বলা হয়েছে, পরিচালক বা ফার্মের অংশীদার কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে গৃহিত কোনো ঋণ বা তার কোনো কিস্তি তার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পরিশোধে খেলাপি হলে নির্বাচনে অযোগ্য হবেন। এছাড়া কৃষি কাজের জন্য গৃহিত ক্ষুদ্র কৃষি ঋণ ব্যতীত, মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখের সাত দিন আগে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে গৃহিত কোনো ঋণ বা তার কোনো কিস্তি পরিশোধে খেলাপি হলে প্রার্থী হতে অযোগ্য হবেন। নির্দেশনা অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের সাত দিন আগে সরকারি টেলিফোন, বিদ্যুৎ, গ্যাস, পানি বা অন্য কোন সেবা প্রদানকারী সংস্থার বিল পরিশোধ করতে ব্যর্থ হলে নির্বাচনে প্রার্থী হতে অযোগ্য হবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন