News71.com
 Bangladesh
 10 Nov 18, 11:52 AM
 192           
 0
 10 Nov 18, 11:52 AM

৫১.৩ শতাংশ তরুণ বর্তমান সরকারকে পুনরায় ক্ষমতায় দেখতে চায়॥জনমত জরিপ

৫১.৩ শতাংশ তরুণ বর্তমান সরকারকে পুনরায় ক্ষমতায় দেখতে চায়॥জনমত জরিপ

নিউজ ডেস্কঃ বর্তমান সরকারকে পুনরায় ক্ষমতায় দেখতে চায় ৫১ দশমিক ৩ শতাংশ তরুণ। জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক নতুন ভোটারদের ভাবনা নিয়ে পরিচালিত এক জরিপের ফলাফলে এ তথ্য জানা গেছে। জরিপ পরিচালনা করেছে গবেষণা ও কমিউনিকেশন স্ট্র্যাটেজি ডেভলপমেন্টবিষয়ক প্রতিষ্ঠান কলরেডি। আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩০ দশমিক ২ শতাংশ তরুণ ভোটার বর্তমান সরকারকে চায় না। আর বাকি ১৮ দশমিক ৫ শতাংশ এখনও সিদ্ধান্ত নেয়নি। এ ছাড়া ৬৮ দশমিক ৩ শতাংশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকাণ্ডে সন্তুষ্ট। জরিপে অংশ নেয়াদের মধ্যে ৫৩ দশমিক ৫ শতাংশ মনে করেন আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে।

আয়োজকরা বলেন, এক হাজার ১৮৬ জনের মতামতের ভিত্তিতে এ গবেষণা প্রতিবেদন তৈরি করা হয়েছে। যাদের বয়স ছিল ১৮-২৪ বছর। জরিপ পরিচালিত হয়েছে রাজধানীর ১০ ও রাজধানীর বাইরের ১১টি বিশ্ববিদ্যালয়ে। এ ছাড়া মোট ১২ জেলায় এ গবেষণা কার্যক্রম চালানো হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নিরাপদ সড়কের বিষয়ে সরকারের উপর অসন্তুষ্ট ২ দশমিক ৫ শতাংশ। আর কোটা সংস্কার আন্দোলনের ফলে অসন্তুষ্ট ২ দশমিক ৮ শতাংশ। তরুণ প্রজন্ম উন্নয়ন চায়। তারা দুর্নীতি মুক্ত থাকতে চায়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কলরেডির গবেষক ড. আবুল হাসনাত মিল্টন, কলেরেডির চিফ অপারেটিং অফিসার আজাদ আবুল কালামসহ অন্যান্য কর্মকর্তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন