
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক জরুরি সভা ডাকা হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৬টায় এ সভা হবে। আজ শনিবার বিকেলে আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক জরুরি সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।