News71.com
 Bangladesh
 10 Nov 18, 07:59 AM
 157           
 0
 10 Nov 18, 07:59 AM

দীর্ঘ প্রতিক্ষার পর ঢাকা-পঞ্চগড় রুটে ট্রেন চলাচল শুরু  

দীর্ঘ প্রতিক্ষার পর ঢাকা-পঞ্চগড় রুটে ট্রেন চলাচল শুরু   

নিউজ ডেস্কঃ দীর্ঘ প্রতিক্ষার পর বাংলাদেশের সর্বউত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড় থেকে সরাসরি ঢাকার ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে করে দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, ও স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচির আয়োজন করছে । আজ শনিবার সকাল ৭টা ২০মিনিটে দেশের দীর্ঘতম রেলপথের শুরুর এ স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় দ্রুতযান এক্সপ্রেস । রেলের পতাকা উড়িয়ে ঢাকা-পঞ্চগড় আন্তঃনগর ট্রেনের উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদ। এর মাধ্যমে শনিবার পঞ্চগড়বাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হলো । এনিয়ে পঞ্চগড়ে বইছে আনন্দের বন্যা।

এদিকে শনিবার রাত ৯টায় পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে ছাড়বে একতা এক্সপ্রেস। এখন থেকে প্রতিদিন ঢাকা থেকে দ্রুতযান ছাড়বে রাত আটটায় এবং একতা ছাড়বে সকাল দশটায়। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদ বলেন, এই ট্রেন লাইনকে বাংলাবান্ধা স্থলবন্দর পর্যন্ত সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে । সমীক্ষার কাজ শুরু হয়েছে । আগামী এক বছরের মধ্যে সমীক্ষা হবে । তারপরেই কাজ শুরু হবে। এই বন্দর দিয়ে আশ-পাশের দেশগুলোর সঙ্গেও রেল যোগাযোগের চিন্তা-ভাবনা করছে সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন