News71.com
 Bangladesh
 10 Nov 18, 07:58 AM
 181           
 0
 10 Nov 18, 07:58 AM

রবিবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলবেন ক্রিকেটার মাশরাফি-সাকিব  

রবিবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলবেন ক্রিকেটার মাশরাফি-সাকিব   

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওডিআই টিমের ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা এবং টি-টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক সাবিক আল হাসান আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম তুলবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। আজ শনিবার বেলা ১২টার দিকে আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া বাংলা গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

বিপ্লব বড়ুয়া জানান, মাশরাফি ও সাকিব রবিবার সকাল সাড়ে দশটার দিকে মনোনয়ন ফরম কিনতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আসবেন বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তারা ওবায়দুল কাদেরকে ফোন করেছিলেন। এ ব্যাপারে ওবায়দুল কাদেরের সঙ্গে আজ তাদের কথা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন