
নিউজ ডেস্কঃ বাংলাদেশের আকাশে আজ শুক্রবার সন্ধ্যায় রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সে হিসেবে আগামী বুধবার (২১ নভেম্বর) সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। ইসলামিক ফাউন্ডেশন থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমস্থ সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান।