News71.com
 Bangladesh
 10 Nov 18, 05:53 AM
 161           
 0
 10 Nov 18, 05:53 AM

সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন সেনাপ্রধান জেনারেল আজিজ  

সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন সেনাপ্রধান জেনারেল আজিজ   

নিউজ ডেস্কঃ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ৩ দিনের শুভেচ্ছা সফরে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) যাবেন। আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর আমন্ত্রণে তিনি এ সফর করবেন। সফরকালে জেনারেল আজিজ আমিরাতের সশস্ত্র বাহিনীর চীফ অব স্টাফ ও ল্যান্ড ফোর্সেস কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও সেনাবাহিনী প্রধান আল-হামরা কম্ব্যাট ট্রেনিং সেন্টার পরিদর্শন করবেন। জেনারেল আজিজ এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও আরব আমিরাত সেনাবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সর্ম্পক উন্নয়ন ও প্রশিক্ষণ সহায়তার বিষয়গুলো আরো বেগবান হবে।


আজ শুত্রুবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার এ কথা জানানো হয়। উল্লেখ্য, এই প্রথম বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে জেনারেল আজিজ আহমেদ সংযুক্ত আরব আমিরাত সশস্ত্র বাহিনীর আমন্ত্রণে শুভেচ্ছা সফরে যাচ্ছেন। এর আগে সেনাবাহিনী প্রধান হিসেবে কেউই আরব আমিরাত সশস্ত্র বাহিনীর আমন্ত্রণে সে দেশ সফর করেন নি। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১৪ নভেম্বর (বুধবার) তারিখে দেশে ফিরবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন