News71.com
 Bangladesh
 09 Nov 18, 04:46 AM
 176           
 0
 09 Nov 18, 04:46 AM

আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা রবিবার

আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা রবিবার

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা রবিবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার রাতে দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী রবিবার বিকাল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদীয় বোর্ডের সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে সভায় যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন