News71.com
 Bangladesh
 09 Nov 18, 04:41 AM
 310           
 0
 09 Nov 18, 04:41 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি নীতিমালায় যুক্ত হলো শারীরিক প্রতিবন্ধী কোটা  

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি নীতিমালায় যুক্ত হলো শারীরিক প্রতিবন্ধী কোটা   

নিউজ ডেস্কঃ একজন সেরিব্রালপালসি আক্রান্ত ভর্তিচ্ছুক প্রতিবন্ধী কোটার সুযোগ না দেওয়ায় তুমুল সমালোচনার মধ্যে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে তারা বিশ্ববিদ্যালয়ের ভর্তির নীতিমালায় শারীরিক প্রতিবন্ধী কোটা যুক্ত করেছে। এর আগে শুধুমাত্র দৃষ্টি, শ্রবণ ও বাক প্রতিবন্ধীরা ঢাবিতে ভর্তির ক্ষেত্রে কোটার সুযোগ পেত। আজ বৃহস্পতিবার ডিনস কমিটির সভায় এই শারীরিক প্রতিবন্ধী কোটা সংযোজনের সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

উপাচার্য ড. আখতারুজ্জামান বলেন, শারীরিক প্রতিবন্ধী এতদিন আমাদের নীতির বাইরে ছিল। বিদ্যমান যে কোটা সুবিধা নীতিমালা সেখানে এটা সংযোজন করেছি। যাতে বিভিন্ন চ্যালেঞ্জর মুখোমুখি শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঞ্চিত না হয়। প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা উত্তীর্ণদের মুক্তিযোদ্ধা কোটা, ওয়ার্ড কোটা, খেলোয়াড় কোটা ও প্রতিবন্ধী কোটায় নির্দিষ্ট সংখ্যক আসন দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন