
নিউজ ডেস্কঃ প্রশাসনে পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন দুই কর্মকর্তা। পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আজ বৃহস্পতিবার এ আদেশ জারি করা হয়েছে। এই দুই অতিরিক্ত সচিব ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করছিলেন। পদোন্নতির পর সচিবদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এরপর অপর আদেশে তাদের আগের স্থানেই সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন- অর্থ বিভাগের ভারপ্রাপ্ত সচিব আব্দুর রউফ তালুকদার ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জি এম সালেহ উদ্দিন।