News71.com
 Bangladesh
 08 Nov 18, 02:39 PM
 253           
 0
 08 Nov 18, 02:39 PM

সারাদেশে বিনামূল্যের ২১ কোটি পাঠ্যপুস্তক পৌঁছে গেছে।।শিক্ষামন্ত্রী নাহিদ

সারাদেশে বিনামূল্যের ২১ কোটি পাঠ্যপুস্তক পৌঁছে গেছে।।শিক্ষামন্ত্রী নাহিদ

নিউজ ডেস্কঃ দেশের জেলা-উপজেলা পর্যায়ে বিনামূল্যের ২১ কোটি পাঠ্যপুস্তক পৌঁছে গেছে। বাকিগুলো ১০ ডিসেম্বরের মধ্যে পৌঁছানোর নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) মিলনায়তনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, এ বছরও ১ জানুয়ারি প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীদের হাতে বিনামূল্য পাঠ্যপুস্তক দেয়া হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে সব ব্যবস্থা নেয়া হয়েছে। বছর শুরুর প্রথম দিনে সব পাঠ্য বই বিনামূল্যে দেয়া বিশ্বে একটি অনন্য দৃষ্টান্ত। গত ১০ বছর ধরে বিনামূল্যের এ বই বিতরণ করা হচ্ছে। এমন উদাহরণ পৃথিবীতে বিরল। এ বই দেয়ার ফলে শিক্ষার্থীদের সময়মত বই পাওয়া এবং পড়াশোনার সুযোগ খুলে গেছে। এটা দেশে-বিদেশে সর্বত্র প্রশংসিত হয়েছে। তিনি বলেন, নির্বাচনের কারণে এ বছরটা ব্যতিক্রমী। তবে এ বছরও ১ জানুয়ারি যেন শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে, সে জন্য আগে থেকেই পরিকল্পনা নিয়ে কাজ করেছি। শিক্ষামন্ত্রী আরও বলেন, এবার প্রায় ৩৬ কোটি পাঠ্যবই বিতরণ করা হবে। এরমধ্যে ২১ কোটি বই ইতোমধ্যে জেলা-উপজেলায় পৌঁছে গেছে। বাকিগুলো ১০ ডিসেম্বরের মধ্যে পৌঁছানোর নির্দেশনা দেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন