News71.com
 Bangladesh
 08 Nov 18, 02:39 PM
 239           
 0
 08 Nov 18, 02:39 PM

সৈনিক দিবস উপলক্ষ্যে ১১ নভেম্বর বন্ধ থাকবে মার্কিন দূতাবাস

সৈনিক দিবস উপলক্ষ্যে ১১ নভেম্বর বন্ধ থাকবে মার্কিন দূতাবাস

নিউজ ডেস্কঃ আমেরিকান সৈনিক দিবস উপলক্ষে আগামী রবিবার (১১ নভেম্বর) ঢাকার মার্কিন দূতাবাস বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার ঢাকার মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমেরিকান সৈনিক দিবস আমেরিকার জাতীয় ছুটির দিন। সেজন্য দূতাবাস ছাড়াও কনস্যুলার সেকশন, পাবলিক অ্যাফেয়ার্স সেকশন, আর্চার কে ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি এবং স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার বন্ধ থাকবে। তবে দূতাবাস বন্ধ থাকলেও আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা দেওয়া হবে। এজন্য তাদের ৫৫৬৬-২০০০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন