News71.com
 Bangladesh
 08 Nov 18, 11:30 AM
 230           
 0
 08 Nov 18, 11:30 AM

১১ নভেম্বর থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু করবে জাতীয় পার্টি

১১ নভেম্বর থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু করবে জাতীয় পার্টি

নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের জন্য আগামী শনিবার (১১ নভেম্বর) থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু করবে জাতীয় পার্টি। আজ বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার হোসেন জালালী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দেলোয়ার হোসেন জানান, আগামী ১১ নভেম্বর শনিবার থেকে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ রাজনৈতিক কার্যালয় থেকে এ মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। মনোনয়নপত্রে মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার টাকা। তিনি আরও জানান, এদিন বেলা ১১টায় গুলশানের ইমানুয়েলস মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে মনোনয়নপত্র বিতরণের উদ্বোধন করবেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন