News71.com
 Bangladesh
 08 Nov 18, 06:56 AM
 224           
 0
 08 Nov 18, 06:56 AM

বিজিবির রামু আঞ্চলিক সদর দপ্তরের উদ্বোধন করলেন শেখ হাসিনা

বিজিবির রামু আঞ্চলিক সদর দপ্তরের উদ্বোধন করলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবগঠিত রামু রিজিয়নের সদর দপ্তরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সময়ে বাহিনীটির নারায়ণগঞ্জ ও গাজীপুর ব্যাটালিয়নেরও উদ্বোধন করেন তিনি। আজ বৃহস্পতিবার সকালে বিজিবি সদর দপ্তর পিলখানায় পতাকা উত্তোলনের মাধ্যমে আঞ্চলিক সদর দপ্তর এবং ব্যাটালিয়ন দুটির পতাকা উত্তোলনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবির একটি সুসজ্জিত দল সামরিক রীতিতে কুচকাওয়াজের মাধ্যমে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম জানায়। এরপর দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে বিজিবি, দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

উদ্বোধন উপলক্ষে বিজিবি সদর দপ্তর প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে পিলখানাস্থ বীর উত্তম ফজলুল রহমান খন্দকার মিলনায়তনে বাহিনীর সকল পর্যায়ের কর্মকর্তা এবং সদস্যদের নিয়ে দরবারে মিলিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন