
নিউজ ডেস্কঃ রাশিয়ার স্টেট এটোমিক এনার্জি কর্পোরেশন রোসাটম এর একটি প্রতিনিধি দল আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছে। সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাশিয়ার ন্যাশনাল রিসার্চ নিউক্লিয়ার ইউনিভার্সিটির মধ্যে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।
এ বিষয়ে শিগ্গিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারেও তারা ঐকমত্য প্রকাশ করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আবদুস ছাত্তার,নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মোঃ শফিকুল ইসলাম এবং অধ্যাপক ড. শফিকুল ইসলাম ভূঁইয়া উপস্থিত ছিলেন।