News71.com
 Bangladesh
 07 Nov 18, 01:10 PM
 179           
 0
 07 Nov 18, 01:10 PM

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়সহ একনেকে ২৫ প্রকল্প উত্থাপন

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়সহ একনেকে ২৫ প্রকল্প উত্থাপন

নিউজ ডেস্কঃ নেত্রকোণা জেলায় প্রতিষ্ঠিত হচ্ছে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় (শেহাবি)। ২ হাজার ৬৩৭ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পটি ২০১৯ সালের জানুয়ারি থেকে শুরু হয়ে ২০২১ সালের ডিসেম্বরে বাস্তবায়ন করা হবে। আজ বুধবার বিকেল ৩টায় রাজধানীর শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্প উত্থাপন করা হয়েছে। এতে সভাপতিত্ব করছেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, বৈঠকে শেহাবিসহ মোট ২৫টি প্রকল্পের উত্থাপন করা হয়। এসব মোট ব্যয় ধরা হয়েছে ২৬ হাজার ৪৮৫ কোটি ৩০ লাখ টাকা। এর মধ্যে সরকার দেবে ২১ হাজার ৪৩৯ কোটি ৩৯ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল ৫৩৯ কোটি ১৭ লাখ টাকা এবং ৪ হাজার ৫০৬ কোটি ৭৪ লাখ টাকা বৈদেশিক সহযোগিতা হিসেবে পাওয়া যাবে। একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বিষয়টি জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন