News71.com
 Bangladesh
 07 Nov 18, 05:47 AM
 172           
 0
 07 Nov 18, 05:47 AM

প্রধানমন্ত্রীর সঙ্গে ঐক্যফ্রন্ট নেতাদের দ্বিতীয় দফার সংলাপ চলছে

প্রধানমন্ত্রীর সঙ্গে ঐক্যফ্রন্ট নেতাদের দ্বিতীয় দফার সংলাপ চলছে

নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাত দফা দাবি আদায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয় দফার সংলাপ শুরু করেছে ঐক্যফ্রন্ট। আজ বুধবার সকাল ১১টার পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ঐক্যফ্রন্টের মধ্যে এ সংলাপ শুরু হয়। উভয় দলের ১১ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নিয়েছেন। এর আগে সকাল ১০টা ২৩ মিনিটে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য সুলতান মোহাম্মদ মনসুরকে সঙ্গে নিয়ে প্রথমে গণবভনে প্রবেশ করেন ড. কামল হোসেন। তার কিছু পরই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ গণভবনে প্রবেশ করেন। এর আগে বিএনপির ওই শীর্ষ নেতারা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

তারপরেই একেএকে প্রবেশ করেন জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত ‌চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহ‌সিন মন্টু, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মা‌লেক রতন ও নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম প্রমুখ। প্রায় কাছাকছি সময়ে প্রবেশ করেন আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্যরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সংলাপে অংশ নিয়েছেন ওবায়দুল কাদের, আমির হোসেন আমু, মোহাম্মদ নাসিম, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শেখ ফজলুল করিম সেলিম, অ্যাডভোকেট আনিসুল হক, ডা. দীপু মণি, অ্যাডভোকেট শ ম রেজাউল করিম। এর আগে ১ নভেম্বর সন্ধ্যায় ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের ২০ সদস্যের প্রতিনিধি দল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে অংশ নেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন