News71.com
 Bangladesh
 07 Nov 18, 04:15 AM
 139           
 0
 07 Nov 18, 04:15 AM

৪০তম বিসিএসের আগে চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবি

৪০তম বিসিএসের আগে চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবি

নিউজ ডেস্কঃ ৪০তম বিসিএসের আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার আগেই সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। গতকাল সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ দাবি জানায়। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কাযার্লয়ে বিকেল ৩টায় ওই সংবাদ সম্মেলন হয়। এতে গত রোববার শাহবাগে আন্দোলনকারীদের ওপর পুলিশি বাধার প্রতিবাদ জানানো হয়। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে গত শনিবার দুপুর থেকে শাহবাগে টানা অবস্থান নেয় বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। গত রোববার বেলা ১১টার দিকে পুলিশ তাদের সেখান থেকে উঠিয়ে দেয়। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল,তাদের সেখান থেকে সরিয়ে দেয়া হয়েছে। কিন্তু আন্দোলনকারী পুলিশের এই আচরণকে দেখছেন,তাদের ওপর হামলা ও হয়রানি হিসেবে। ওই দিন পাঁচ যুগ্ম আহ্বায়কে পুলিশ আটক করেছিল বলে জানিয়েছে সংগঠনের আহ্বায়ক সঞ্জয় দাস।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক রিপা ইসলাম লিখিত বক্তব্যে সাধারণ ছাত্র পরিষদের ধারাবাহিক কমর্সূচি ও পুলিশি বাধার বিষয়টি তুলে ধরা হয়। রিপা ইসলাম বলেন,আমাদের আন্দোলনটি ২০১২ সাল থেকে চলছে। গত ২৭ জুন,১০ সেপ্টেম্বর ও ১১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পকির্ত সংসদীয় স্থায়ী কমিটি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার সুপারিশ করেছে। রিপা ইসলাম আরও বলেন,একাধিকবার বিভিন্ন মহল থেকে বয়স বাড়ানোর কথা বলা হলেও তা এখনো বাস্তবতার মুখ দেখেনি। গত ছয় বছরে বয়সসীমা বাড়েনি,তবু অনেকেই বলছেন নিবার্চনের পর বয়সসীমা বাড়বে এই ধরনের আশ্বাসে আন্দোলনকারীরা বিশ্বাস রাখতে পারছেন না। সংবাদ সম্মেলনে জানানো হয়,সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর না করা পযর্ন্ত তাদের আন্দোলন চলবে। ৷ শিগগিরই পরবতীর্ কমর্সূচি ঘোষণা হবে ৷প্রসঙ্গত, বাংলাদেশ সরকারি কমর্কমিশনের ঘোষণা অনুযায়ী ১৫ নভেম্বর পযর্ন্ত ৪০ তম বিসিএসের আবেদন প্রক্রিয়া চলবে। গত ৩০ সেপ্টেম্বর থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন