News71.com
 Bangladesh
 06 Nov 18, 11:00 AM
 132           
 0
 06 Nov 18, 11:00 AM

রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী

রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ সংলাপের সারসংক্ষেপ নিয়ে আগামী বৃহস্পতিবার (৮ নভেম্বর) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার দুপুরে গণভবনে সাংবাদিকদের তিনি এ কথা জানান। তিনি আরো জানান, ওইদিন দুপুর সাড়ে ১২টায় গণভবনে এ সংবাদ সম্মেলন হবে। ওবায়দুল কাদের জানান, আর আগামীকাল বুধবারের (৭ নভেম্বর) পর আওয়ামী লীগ আর কোনো সংলাপে যাবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন