
নিউজ ডেস্কঃ ইউএস বাংলার পিছু ছাড়ছেনা বিপদ। আজ সোমবার বিকেলে ঢাকা থেকে কক্সবাজারগামী একটি ফ্লাইটে এই বিপদ সংকেতের কথা জানানন যাত্রীরা। জানাগেছে, ইউএস বাংলার ৩টার ফ্লাইটটি ৪.২৫ টায় আকাশে উড়ে। বিমানটি আকাশ উড়েই একটার পর একটা অস্বভাবিকভাবে প্রচন্ড ঝাঁকুনি দিতে থাকে। এতে করে য়াত্রীরা ভয়ে কাতর হয়ে গেলেও ফ্লাইট ক্রুরা মেঘ বৃষ্টির কারণে সেই ঝাঁকুনি বলে জানান। এসময় বিমানটি ২০ থেকে ২৫ ফুট উপরে ও নিচে উঠানামা করে বলেও জানান। কক্সবাজার বিমান বন্দরে ওই ফ্লাইটের কয়েকজন যাত্রী এই প্রতিবেদককে জানান বিমানের অস্বভাবিক ঝাঁকুনির কথা। ওই ফ্লাইটের য়াত্রী হাফেজ ক্বারী মাওলানা ইলিয়াছ লাহোরী বলেন,অভ্যান্তরীণ ও ইন্টারন্যশনাল ফ্লাইটে বহু যাত্রায় তাঁর অভিজ্ঞতা রয়েছে। কোন সময় এরকম কোন ঘটনার সম্মূখীন হননি তিনি। এসময় আরো কয়েজন যাত্রী তাদের ভয়ের কথা জানান। এবিষয়ে জানতে চাইলে ইউএস বাংলার একজন কর্মকর্তা বিষয়টি বোধগম্য নয় বলে জানান।