
নিউজ ডেস্কঃ ভর্তি জালিয়াত চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চবি এক ছাত্রকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত আনোয়ার হোসেন ইতিহাস বিভাগের ২০১৩, ২০১৪ শিক্ষাবর্ষের ছাত্র। জানা যায়,২০১৮, ২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে আসা জামশেদুল কবির নামের এক শিক্ষার্থীকে আটক করা হয়। জামশেদুল করিম বাংলা বিভাগের সাবেক ছাত্র ছিলেন। তার তথ্যের ভিত্তিতে আনোয়ারকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদ রিপন বলেন,জামশেদুল কবিরের তথ্যের ভিত্তিতে আনোয়ারকে আটক করে হাটহাজারী থানায় সোপর্দ করা হয়েছে।
যাচাই বাছাই শেষে আনোয়ার যদি ভর্তি জালিয়াতির সঙ্গে জড়িত থাকে তাহলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এর আগে গতকাল রবিবার আইন অনুষদের গ্যালারি ৩ এ প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলাকালে মোহাম্মদ মঈন নামে এক শিক্ষার্থীকে জালিয়াতির অভিযোগে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তির এক বছর পর আইন বিভাগের এই শিক্ষার্থী আটক করা হয়। ২০১৭, ২০১৮ শিক্ষাবর্ষে ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় মোহাম্মদ মঈনে পরিবর্তে আরেকজন অংশ নেয় বলে জানা যায়।