News71.com
 Bangladesh
 05 Nov 18, 12:29 PM
 281           
 0
 05 Nov 18, 12:29 PM

আবারও ক্ষমতায় এলে নৌবাহিনীকে আরও শক্তিশালী ও আধুনিক হিসেবে গড়ে তুলবো॥প্রধানমন্ত্রী  

আবারও ক্ষমতায় এলে নৌবাহিনীকে আরও শক্তিশালী ও আধুনিক হিসেবে গড়ে তুলবো॥প্রধানমন্ত্রী   

নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে নৌবাহিনীকে আরও আধুনিক করে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আবারও ক্ষমতায় এলে নৌবাহিনীকে আরও শক্তিশালী হিসেবে গড়ে তুলবো। আমরা চাই যারা দেশের সার্বভৌমত্বের জন্য কাজ করবেন, তারা যেনো তাদের পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে বাঁচতে পারেন। মাথা উঁচু করে দাঁড়াতে পারেন। সশস্ত্র বাহিনী যেনো বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সে লক্ষ্যে কাজ করছে সরকার। আজ সোমবার রাজধানীর খিলক্ষেতে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ (বানৌজা) শেখ মুজিব ঘাঁটির কমিশনিং, নেভি মিউজিয়াম অ্যান্ড মেরিটাইম ওয়ার্ল্ড এবং তিনটি অঞ্চলের ২২টি বহুতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, নৌবাহিনীর কথা জাতির পিতার ছয় দফাতেও ছিল। তিনি বলেছিলেন, নৌবাহিনীর ঘাঁটি বাংলার মাটিতেই হতে হবে। তা হয়েছে। আমরা এখন সশস্ত্র বাহিনীকে আরও উন্নত করার জন্য কাজ করছি। তিনি আরও বলেছেন, ‘২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার মধ্যে উন্নত দেশ। ২১০০ সালের মধ্যে বিশ্বের বুকে উন্ন দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। এর আগে, নৌবাহিনীর সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এরপর শেখ মুজিব ঘাঁটির কমিশনিং, নেভি মিউজিয়াম অ্যান্ড মেরিটাইম ওয়ার্ল্ড ও তিনটি অঞ্চলের ২২টি বহুতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন