
নিউজ ডেস্কঃ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার (৬ নভেম্বর) জনসভা করার অনুমতি পেলো জাতীয় ঐক্যফ্রন্ট। আজ সোমবার দুপুর ১২টার দিকে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামন মিয়া ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলকে অনুমতির বিষয়ে জানান। এর আগে বেলা সাড়ে ১১টায় প্রতিনিধি দলটি ডিএমপি কমিশনারের কাছে যান। প্রতিনিধি দলে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ। পরে আব্দুস সালাম আজাদ বলেন, ডিএমপি কমিশনার আমাদের জনসভার অনুমতি দিয়েছেন। আমাদের প্রতিনিধি দল এখন জনসভাস্থল পরিদর্শনে যাচ্ছে।