News71.com
 Bangladesh
 05 Nov 18, 04:35 AM
 137           
 0
 05 Nov 18, 04:35 AM

জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফ গুরুতর অসুস্থ॥ কাউকেই চিনতে পারছেন না  

জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফ গুরুতর অসুস্থ॥ কাউকেই চিনতে পারছেন না   

নিউজ ডেস্কঃ জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম গুরুতর অসুস্থ। তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছেন। পরিবারের সদস্যসহ কাউকে চিনতে পারছেন না, এমনকি নিজের মেয়েকেও না। এমন পরিস্থিতিতে তার রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা খুবই কম। আমরা এখন রাজনীতি নয়, তার চিকিৎসার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছি। গতকাল রবিবার কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে জেল হত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সৈয়দ আশরাফের ছোট ভাই অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ শাফায়াতুল ইসলাম। তিনি বলেন, আমার ভাইয়ের অসুস্থতা নিয়ে অনেকেই মিথ্যা কথা বলছেন। দ্রুত সুস্থ হয়ে রাজনীতিতে ফিরে আসার কথা বলছেন। এসব পুরোপুরি মিথ্যা কথা। তাকে নিয়ে নানা ধরনের অপপ্রচার ও স্বার্থসিদ্ধির চক্রান্ত হচ্ছে।

এ সময় সৈয়দ শাফায়াত মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ করে বড় ভাইকে নিয়ে অহেতুক গুজব না ছড়াতে সবার প্রতি অনুরোধ জানান। সেই সঙ্গে সৈয়দ আশরাফের জন্য দোয়া করতে সবার প্রতি অনুরোধ করেছেন তিনি। তিনি বলেন, তিনদিন আগে আমি ব্যাংকক থেকে এসেছি। তিনি আমাকে চিনতে পারেন নি, নিজের মেয়েকে পর্যন্ত চিনতে পারছেন না। কাউকেই চিনতে পারছেন না। তিনি গুরুতর অসুস্থ। সৈয়দ আশরাফ একজনই, তিনি অপ্রতিদ্বন্দ্বী। একদিন বাংলাদেশের ইতিহাস লেখা হবে তখন তিনি সৈয়দ নজরুল ইসলামকে (তাদের বাবা) ছাড়িয়ে যাবেন। তিনি হবেন ইতিহাসের মহানায়ক। এ সময় সৈয়দ শাফায়াতুল ইসলাম ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক তার বাবা স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের সঙ্গে অক্টোবরের শেষ সপ্তাহে শেষ সাক্ষাতে কথোপকথন উল্লেখ করে তিনি বলেন, সেদিন তিনি (সৈয়দ নজরুল ইসলাম) স্পষ্ট ভবিষ্যৎ বাণী করেছিলেন যে ঘাতকরা তাকে বাঁচতে দেবে না, মেরে ফেলবে। আসলে তাই হচ্ছে এখন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন