News71.com
 Bangladesh
 04 Nov 18, 05:00 PM
 179           
 0
 04 Nov 18, 05:00 PM

আগামীকাল গনভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে জাাপার সংলাপ॥  

আগামীকাল গনভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে জাাপার সংলাপ॥   

নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল সোমবার জাতীয় পার্টির সঙ্গে সংলাপে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংলাপে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে ৩৩ নেতা উপস্থিত থাকবেন। জাতীয় পার্টির চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে ৩৩ সদস্যের প্রতিনিধি দল আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নেবেন। সংলাপ শেষে রাতেই জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিস সংলাপ বিষয়ে ব্রিফ করবেন পার্টির শীর্ষ নেতারা।

সংলাপে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে আরও অংশ নেবেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, এমএ ছাত্তার, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, অধ্যাপক দেলোয়ার হোসন খান, সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম, মজিবুল হক চুন্নু, সালমা ইসলাম, সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, মাহমুদুল ইসলাম চৌধুরী, মসিউর রহমান রাঙা, আজম খান, সোলায়মান আলম শেঠ, আতিকুর রহমান আতিক, মেজর (অব.) খালেদ আক্তার, সফিকুল ইসলাম সেন্টু, শামীম হায়দার পাটোয়ারী। জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা, নুরুল ইসলাম ওমর, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এমএ মান্নান, মহাসচিব এমএ মতিন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাহফুজুল হক, যুগ্ম মহাসচিব জালাল আহমেদ, জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ ফারুক, বিএনএর চেয়ারম্যান সেকেন্দার আলী মনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন