News71.com
 Bangladesh
 04 Nov 18, 04:58 PM
 183           
 0
 04 Nov 18, 04:58 PM

প্রধানমন্ত্রীর সঙ্গে ইসলামী ঐক্যজোটের সংলাপ ৬ নভেম্বর  

প্রধানমন্ত্রীর সঙ্গে ইসলামী ঐক্যজোটের সংলাপ ৬ নভেম্বর   

নিউজ ডেস্কঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আগামী ৬ নভেম্বর (মঙ্গলবার) দুপুর ২টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপ করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীকে দেয়া এক চিঠিতে এ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রীর চিঠিটি দুপুরে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপের হাত থেকে গ্রহণ করেন ইসলামী ছাত্র খেলাফতের সভাপতি মাওলানা খোরশেদ আলম ও অর্থ (বায়তুল মাল) সম্পাদক আল আমীন।


ইসলামী ছাত্র খেলাফতের সভাপতি মাওলানা খোরশেদ আলম বলেন, আমাদের চিঠির জবাবে প্রধানমন্ত্রীর দেয়া চিঠিটি আমরা গ্রহণ করেছি। এখন গণবভনে যারা যাবেন তাদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। এর আগে গত ১ নভেম্বর সংলাপের বসার আগ্রহ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেয় ইসলামী ঐক্যজোট। সেদিন বিকাল ৫টায় আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে দলীয় চিঠি নিয়ে যান ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন ও মাওলানা আনছারুল হক ইমরান। আওয়ামী লীগের পক্ষে চিঠি গ্রহণ করেন দলের উপ-দফতর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন