News71.com
 Bangladesh
 04 Nov 18, 01:54 PM
 165           
 0
 04 Nov 18, 01:54 PM

চুক্তিতে আরও একবছর মন্ত্রিপরিষদ সচিব থাকছেন শফিউল আলম

চুক্তিতে আরও একবছর মন্ত্রিপরিষদ সচিব থাকছেন শফিউল আলম

নিউজ ডেস্কঃ অবসরোত্তর ছুটিতে যাওয়ার আগে সরকার এক বছরের চুক্তিতে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমকে একই পদে রাখছে। আগামী ১৩ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলমের অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিলো। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আজ রবিবার সাংবাদিকদের বলেন, শফিউল আলমের চুক্তিভিত্তিক নিয়োগের ফাইলে সই করে তা প্রধানমন্ত্রীর দফতরে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমোদন এলেই প্রজ্ঞাপন জারি করা হবে। ২০১৫ সালের ২৫ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পান শফিউল আলম। তিনি রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) এবং ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন