
নিউজ ডেস্কঃ বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক (ডিজি) সরদার আবুল কালামকে গ্রেড-১ এ পদোন্নতি দিয়েছে সরকার। আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আবুল কালামকে সর্বোচ্চ গ্রেড দিয়ে আগের পদেই নিয়োগ দেয়া হয়েছে। অপরদিকে নৌবাহিনীর কমডোর থেকে রিয়ার অ্যাডমিরাল পদে পদোন্নতির পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জুলফিকার আজিজকে আবারও আগের পদে নিয়োগ দেয়া হয়েছে।