News71.com
 Bangladesh
 04 Nov 18, 10:55 AM
 177           
 0
 04 Nov 18, 10:55 AM

কৃষকদের দোরগোড়ায় কৃষি উপকরণ পৌঁছে দিচ্ছে সরকার॥ সংস্কৃতিমন্ত্রী নূর  

কৃষকদের দোরগোড়ায় কৃষি উপকরণ পৌঁছে দিচ্ছে সরকার॥ সংস্কৃতিমন্ত্রী নূর   

নিউজ ডেস্কঃ সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, সরকার সার, বীজ ও কৃষি উপকরণ কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। ফলে কৃষকরা সহজে সার, বীজ ও কীটনাশক সংগ্রহ করে কৃষিতে বিপ্লব ঘটাতে চলেছে। বর্তমান সরকারের আমলে সারের জন্য আর কৃষকদের প্রাণ দিতে হয় না। আজ রবিবার নীলফামারী সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে গম ও সরিষার বীজ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

আসাদুজ্জামান নূর বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ইতোমধ্যে স্বল্পোন্নত থেকে উন্নয়শীল দেশে উন্নীত হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ। বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ, ২০২৪ সালের মধ্যে উন্নয়নশীল এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানশেষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে গম ও সরিষার বীজ বিতরণ করেন মন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন