
নিউজ ডেস্কঃ সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণণ বাংলাদেশে সফরে এসেছেন। এ সফরে তিনি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন। গতকাল শনিবার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ঢাকায় পৌঁছার পর শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মাহমুদ আলীর দেয়া নৈশ্যভোজে অংশ নেন তিনি। আজ রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী। শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে দুপুরে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে যাবেন ভিভিয়ান বালাকৃষ্ণন। সন্ধ্যায় আবার ঢাকায় ফিরবেন বালাকৃষ্ণণ। আগামীকাল সোমবার ঢাকা ছাড়বেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী বালাকৃষ্ণণ।