News71.com
 Bangladesh
 04 Nov 18, 04:40 AM
 164           
 0
 04 Nov 18, 04:40 AM

আমাদের কোনো দাবি-দাওয়া নেই” শুধু আসন বৃদ্ধি করতেই সংলাপে যাবো।।হুসেইন মুহম্মদ এরশাদ  

আমাদের কোনো দাবি-দাওয়া নেই” শুধু আসন বৃদ্ধি করতেই সংলাপে যাবো।।হুসেইন মুহম্মদ এরশাদ   

নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমাদের কোনো দাবি-দাওয়া নেই, শুধু আসন বৃদ্ধি করতেই সংলাপে যাবো। আজ শনিবার বিকেলে জামালপুরের ইসলামপুরে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ইঙ্গিত করে তিনি বলেন, বিনা অপরাধে আমাকে ৬ বছর জেলে রেখেছেন, আজ আপনি কোথায়? আপনি কোনোদিন বের হতে পারবেন না, আর আপনার ছেলেও (তারেক রহমান) দেশে আসতে পারবে না। সম্প্রতি জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ ব্যর্থ হয়েছে মন্তব্য করে এরশাদ বলেন, আপনাদের দাবিগুলোর কোনোটাই মেনে নেওয়ার যোগ্য নয়, তাই আপনাদের সংলাপ ব্যর্থ হয়েছে।


নির্বাচন সম্পর্কে জাপা চেয়ারম্যান এরশাদ বলেন, আমরা কোনো কারচুপির নির্বাচন চাই না। জোর করে সিল মেরে নির্বাচিত হতে চাই না, কাউকে সিল মারতেও দেবো না। এ সময় তিনি প্রতিটি নেতাকর্মীকে অতন্দ্র প্রহরী হিসেবে কেন্দ্রে কেন্দ্রে পাহারা দেওয়ার আহ্বান জানান। জাতীয় পার্টি প্রতিহিংসার রাজনীতি করে না মন্তব্য করে এরশাদ আরও বলেন, আজ দেশের মানুষ শঙ্কায় থাকে, যখন-তখন মানুষ খুন-গুম হয়ে যাচ্ছে, মানুষের নামে কথায় কথায় মিথ্যা মামলা হচ্ছে। জাতীয় পার্টি ক্ষমতায় এলে এসব পুরোপুরি বন্ধ করা হবে। বাংলাদেশের সুদিন ফিরে আসবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন