News71.com
 Bangladesh
 03 Nov 18, 06:45 AM
 199           
 0
 03 Nov 18, 06:45 AM

লালমনিরহাটে ১৪ লাখ ভারতীয় রুপিসহ বাংলাদেশী ব্যবসায়ী আটক॥

লালমনিরহাটে ১৪ লাখ ভারতীয় রুপিসহ বাংলাদেশী ব্যবসায়ী আটক॥

নিউজ ডেস্কঃ লালমনিরহাটে ১৪ লাখ ভারতীয় রুপিসহ আবু সালেহ (৪২) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানা পুলিশ। আটক আবু সালেহ রাজধানী ঢাকার ফার্মগেট তেঁজকুনিপাড়া (১৬৩/৬) এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে। তার তৈরি পোশাকের ব্যবসা রয়েছে বলে পুলিশকে জানিয়েছেন তিনি। গতকাল শুক্রবার (২ নভেম্বর) দিনগত রাতে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা সড়ক সেতুর টোলপ্লাজা থেকে তাকে আটক করা হয় ।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের যাত্রীবাহী একটি বাস তিস্তা সড়ক সেতু টোলপ্লাজায় আটক করে তল্লাশি চালায় সদর থানা পুলিশ। এ সময় আবু সালেহ’র শরীরে ও ট্রাভেল ব্যাগ থেকে ১৪ লাখ ভারতীয় রুপি জব্দ করা হয়। এ বিষয়ে তাকে জিজ্ঞসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন