
নিউজ ডেস্কঃ ভোলা ৩ লালমোহন তজুমদ্দিন আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওলামা মাশায়েখদের সম্মানিত করেছেন। মসজিদের ইমামদের ভাতা ৫০০ টাকা থেকে সাড়ে ৪ হাজার টাকা করেছেন। আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে ইমামদের ভাতা ৬ হাজার টাকা করার সিদ্ধান্ত নিয়েছেন। কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের স্বীকৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী। আজ শুক্রবার লালমোহন পৌর শহরের মোল্লা জামে মসজিদে জুম্মার নামাজপূর্ব আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এর আগে লালমোহন উপজেলার চরভূতা ও ধলীগৌরনগর ইউনিয়নের বিভিন্নস্থানে গণসংযোগ করেন এমপি শাওন। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুর রাজ্জাক পঞ্চায়েত,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুণ,পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাদল,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন,মোশারফ হোসেন হোসেন প্রমুখ।