News71.com
 Bangladesh
 02 Nov 18, 02:25 PM
 124           
 0
 02 Nov 18, 02:25 PM

৬ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে জাতীয় ঐক্যফ্রন্ট

৬ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে জাতীয় ঐক্যফ্রন্ট

নিউজ ডেস্কঃ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী মঙ্গলবার (৬ নভেম্বর) জনসভা করবে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, আমরা ২ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের যে জনসভা করতে চেয়েছিলাম, পুলিশের অনুরোধে সেটি ৬ নভেম্বর হবে। এজন্য ইতোমধ্যেই পুলিশ ও সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

ওই জনসভা সফল করতে আগামীকাল শনিবার নয়াপল্টনের দলীয় কার্যালয়ে বিএনপির একটি যৌথসভা আয়োজন করা হয়েছে বলেও রিজভী জানান। তিনি বলেন, ওই যৌথসভায় ঢাকা জেলা ও আশেপাশের নির্বাচনী এলাকায় গত নির্বাচনে দলীয় মনোনয়নে যারা সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন তারা এবং উপজেলা চেয়ারম্যানরাও উপস্থিত থাকবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন