News71.com
 Bangladesh
 01 Nov 18, 02:20 PM
 144           
 0
 01 Nov 18, 02:20 PM

৩ নভেম্বর ঢাকায় আসছেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী বালাকৃষ্ণণ

৩ নভেম্বর ঢাকায় আসছেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী বালাকৃষ্ণণ

নিউজ ডেস্কঃ রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনের লক্ষ্যে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণণ বাংলাদেশে আসছেন। আগামী ৩-৫ নভেম্বর তিনি বাংলাদেশ সফর করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর আমন্ত্রণে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন। আগামী ৩ নভেম্বর ঢাকায় পৌঁছাবেন তিনি।

৪ নভেম্বর সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী বালাকৃষ্ণণ। সেদিন দুপুরে বিমানযোগে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে যাবেন তিনি। সন্ধ্যায় কক্সবাজার থেকে ঢাকায় ফিরবেন। আগামী ৫ নভেম্বর ঢাকা ছাড়বেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী। সূত্র জানায়, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর গত ৩ সেপ্টেবর ঢাকায় আসার কথা ছিলো। তবে সে সফর পিছিয়ে যায়। এখন নতুন করে বাংলাদেশ সফর চূড়ান্ত হয়েছে। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরকালে দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়েও আলোচনা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন