News71.com
 Bangladesh
 01 Nov 18, 01:31 PM
 154           
 0
 01 Nov 18, 01:31 PM

জাবিতে ৯ম তম প্রজাপতি মেলা শুরু আগামীকাল

জাবিতে ৯ম তম প্রজাপতি মেলা শুরু আগামীকাল


নিউজ ডেস্কঃ উড়লে আকাশে প্রজাপতি,প্রকৃতি পায় নতুন গতি এই স্লোগানে ৯ম বারের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাবি প্রজাপতি মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে আগামীকাল শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই মেলার কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে মেলার উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। মেলার আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ মনোয়ার হোসেন এসব কথা জানান। তিনি বলেন,২০১০ সাল থেকে প্রাণিবিদ্যা বিভাগের উদ্যোগে ধারাবাহিকভাবে এ মেলার আয়োজন করা হচ্ছে। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও প্রজাপতি মেলার আয়োজন করা হয়েছে। প্রজাপতি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই মূলত আমাদের এই আয়োজন।


এবারের মেলায় দিনব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে র্যাছলি,প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা শিশু কিশোরদের জন্য,প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী,প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা,হাট দর্শন জীবন্ত প্রজাপতি প্রদর্শন,অরিগামি প্রজাপতি, প্রজাপতির আদলে ঘুড়ি উড়ানো,প্রজাপতি ও জলবায়ু পরিবর্তন শীর্ষক বারোয়ারী বিতর্ক, প্রজাপতি চেনা প্রতিযোগিতা,প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী,পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান। মেলায় ইয়াং বাটারফ্লাই এনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড’ দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী ফাহমিদা সরকার বর্ষাকে। এছাড়া প্রজাপতি গবেষণায় সার্বিক অবদানের জন্য জীবন বিকাশ কার্যক্রম প্রতিষ্ঠানকে বাটারফ্লাই অ্যাওয়ার্ড ২০১৮ প্রদান করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন