News71.com
 Bangladesh
 01 Nov 18, 01:28 PM
 127           
 0
 01 Nov 18, 01:28 PM

জাতীয় বিশ্ববিদ্যালয়ে রিলিজ স্লিপে স্নাতক ভর্তি শুরু ৫ নভেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ে রিলিজ স্লিপে স্নাতক ভর্তি শুরু ৫ নভেম্বর

নিউজ ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপের অনলাইন আবেদন ৫ নভেম্বর থেকে শুরু হয়ে ১১ নভেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর সূত্র এ তথ্য জানিয়েছে।

ভর্তি কার্যক্রমে যে সকল প্রার্থী মেধা তালিকায় স্থান পায়নি, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি এবং ভর্তি বাতিল করেছে সে সকল প্রার্থী ১ম রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট ওয়েবসাইট থেকে জানা যাবে। ওয়েবসাইটের ঠিকানা- www.nu.ac.bd/admissions

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন