News71.com
 Bangladesh
 31 Oct 18, 08:00 AM
 242           
 0
 31 Oct 18, 08:00 AM

জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নির্ধারণে ইসির বৈঠক শনিবার

জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নির্ধারণে ইসির বৈঠক শনিবার

নিউজ ডেস্কঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ চূড়ান্ত করতে আগামী শনিবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন ইসি। সেখানে যে তফসিল অনুমোদন পাবে,তা বিটিভি ও বেতারে জাতির উদ্দেশে ভাষণে ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। আজ মঙ্গলবার সন্ধ্যায় ইসির অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

মোখলেছুর রহমান বলেন, আগামীকাল বুধবার ইসিতে আন্তঃমন্ত্রণালয় সভা ডাকা হয়েছে। পরদিন চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবকে নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করবেন সিইসি কে এম নূরুল হুদা। ৩ নভেম্বর আগামী শনিবার বিকাল ৩ টায় নির্বাচন কমিশনের ৩৮তম সভা বসবে। এই সভায় একাদশ সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন