News71.com
 Bangladesh
 31 Oct 18, 07:49 AM
 231           
 0
 31 Oct 18, 07:49 AM

আজ ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপি’র বৈঠক

আজ ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপি’র বৈঠক

নিউজ ডেস্কঃ ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবে বিএনপি। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।এতে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মঙ্গলবার রাতে জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান এ তথ্য জানান। দলীয় সূত্র বলছে, বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক বিষয়াবলীসহ আগামী নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন